প্রকাশিত: ২৪/১০/২০১৮ ৯:১৩ পিএম , আপডেট: ২৪/১০/২০১৮ ৯:৫২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

রোহিঙ্গারা যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেজন্য সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে বিরোধী দল জাতীয় পাটির সংসদ সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যখন আসে, তখনই বায়োমেট্রিকের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করা হয়। তাদের ক্যাম্পে রাখার ব্যবস্থা করা হয়। তারা যাতে ক্যাম্পে থাকে, বাইরে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশসহ সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। রোহিঙ্গারা বাইরে এসে সন্ত্রাসী কোনো ঘটনা ঘটিয়েছে-এমন কোনো খবর আমরা পাইনি। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, ধীরে ধীরে তাদের দেশে পাঠাতে পারবো।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer