রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গাদের সিম ব্যবহার নিয়ন্ত্রণে উপজেলায় অবস্থানরত সিম কোম্পানির প্রতিনিধি,ডিলার ও স্থানীয় সিম ব্যবসায়ীদের সাথে এক জরুরি বৈঠক অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উখিয়া উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্টিত বৈঠক উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন,রোহিঙ্গাদের কোন অবস্থাতেই সিম বিক্রি করা যাবেনা, যদি কোন এলাকা থেকে সিম এনে ব্যবসায়ীরা বিক্রি করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক দোকান গুলোতে অচিরেই অভিযান পরিচালনা করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উখিয়া থানার এস আই ফারুক আহামদ।
পাঠকের মতামত