প্রকাশিত: ২৯/০৯/২০১৯ ৯:৪৩ পিএম , আপডেট: ৩০/০৯/২০১৯ ৯:০৭ এএম

উখিয়া থানার ওসি আবুল মনসুরের নির্দেশনায় থানার এসআই মোরশেদ আলম ও এএসআই মোঃ শামীম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কথিত অপহরণের শিকার একেসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রকে প্রযুক্তির সহায়তায় উখিয়া ষ্টেশন থেকে উদ্বার করেছে।

জানা যায়, উখিয়া উপজেলার পশ্চিম সোনাইছড়ি গ্রামের ছৈয়দ আহাম্মদের ছেলে ছৈয়দ ইসতিহাক প্রঃ মাসুম (১৭) গত শনিবার স্কুল থেকে বাড়ী ফেরার পথে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে অপহরন করে নিয়ে যায় বলে জানা যায়।

পরবর্তীতে মাসুমের পিতা ছৈয়দ আহাম্মদের কাছে মোবাইল করে বিকাশে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবী করা হয় । অন্যতায় মাসুমের পরিনতি ভাল হবেনা বলে জানায়। এ ব্যাপারে রবিবার ছৈয়দ আহাম্মদ উখিয়া থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সহায়তায় টাকা দাবী করা মোবাইলের অবস্থায় উখিয়া সদরের আশেপাশে বলে নিশ্চিত হয়। পরে বিকাশে টাকা নেওয়ার জন্য আসতে বলা হয়। রবিবার সন্ধ্যায় পুলিশ আড়ালে থেকে বিকাশের দোকানে আসা কথিত ঐ অপহরণকারীকে ধরে ফেলে। দেখা যায় যে মাসুম অপহরণের শিকার সেই মাসুমই উখিয়া ষ্টেশনের একটি বিকাশের দোকানে এসেছে টাকা নিতে। পুলিশ বলছে, বখাটে বন্ধুদের পাল্লায় পড়ে নিজেই অপহরণ নাটক সাজিয়েছে মাসুম। পুলিশের কাছে তা স্বীকার করেছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...