প্রকাশিত: ২৮/১০/২০২১ ৫:৩৮ পিএম


কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ১২ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশ সফরে এসে ভিডিও বার্তায় এ সহায়তার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের মানবিক সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস।

ইইউ কমিশনার জানান, রোহিঙ্গাদের সহায়তায় ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। আর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নে দুই মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।

তিন দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসেন জেনেজ লেনারসিস। সফরের প্রথম দিন তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। রোহিঙ্গা ক্যাম্পে ইইউ’র সহায়তা প্রকল্প পর্যবেক্ষণ করার পাশাপাশি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। আজ (বৃহস্পতিবার) তার দেশে ফিরে যাবার কথা রয়েছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...