প্রকাশিত: ৩১/১০/২০১৮ ৮:১৪ এএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তাসহ ২৪টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ ১৯ হাজার ৩৬১ কোটি ৯৬ লাখ টাকা। বাস্তবায়নকারী সংস্থাগুলো নিজেদের তহবিল থেকে ব্যয় করবে ৩০৬ কোটি চার লাখ টাকা। অবশিষ্ট পাঁচ হাজার ৭২ কোটি ৬৬ লাখ টাকা প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি উৎস থেকে সংগ্রহ করা হবে।

এ সময় মন্ত্রী জানান, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের বর্তমান মেয়াদের পাঁচ বছরে একনেকের ১৪৮ সভায় এক হাজার ২৯৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১৪ লাখ ৮৬ হাজার ১২৭ কোটি টাকা।

সভায় আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় জন্য এক হাজার ৫৭ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পে এক হাজার ৪৮ কোটি ২৮ লাখ টাকা অনুদান দেবে বিশ্বব্যাংক।

এক হাজার ২৭২ কোটি টাকা ব্যয় ধরে সভায় ডিজিএফআইয়ের টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা উন্নয়ন শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজিএফআই এত দিন চলেছে অ্যানালগ পদ্ধতিতে। তাদের ডিজিটাল করতেই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধের পাশাপাশি সাইবার অপরাধ ও জঙ্গিবাদ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একেনেকে অনুমোদন পাওয়া বগুড়া থেকে শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৫৭৯ কোটি টাকা। এ ছাড়া ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালার চর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ব্যয় হবে এক হাজার ৭৩৭ কোটি টাকা। গাজীপুর সিটি করপোরেশনের পাঁচটি জোনের অবকাঠামো উন্নয়নে এক হাজার ৫১০ কোটি টাকা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ৬৯৪ কোটি টাকা, মাদানী এভিনিউ থেকে বালু নদ পর্যন্ত মেজর রোড প্রশস্তকরণ এবং বালু নদ থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণে এক হাজার ২৫৯ কোটি ৮৯ লাখ টাকা এবং পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক থেকে মাদানী এভিনিউ-সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পে ৪৫৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

৪২০ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় ধরে বাংলাদেশ সচিবালয়ে ২০ তলা নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনীতে ব্যয় হবে ৭৯৭ কোটি ৯৪ লাখ টাকা। ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় ধরে ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং সম্প্রসারণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা ও অন্য বীর যোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৬০ কোটি ৯৮ লাখ টাকা।

৯২৭ কোটি টাকা ব্যয় ধরে পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিস-এবিলিটিজ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পে ব্যয় হবে ৪২২ কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৮৩ কোটি ৯৭ লাখ টাকা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মাণ প্রকল্পের সংশোধনীতে ব্যয় ধরা হয়েছে ৬৫৫ কোটি ৭৬ লাখ টাকা।

২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনে তিন হাজার ৬৯১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে। ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা। ৩৫৮ কোটি টাকা ব্যয় ধরে পতেঙ্গায় বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। স্মলহোল্ডার অ্যাগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭৮০ কোটি টাকা।

এ ছাড়া কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর কার্যক্রম শক্তিশালীকরণ (১১৭ কোটি টাকা), ঢাকায় বিসিক কেমিক্যাল পল্লী স্থাপন (২০১ কোটি ৮১ লাখ টাকা), গাজী ওয়্যারস লিমিটেড শক্তিশালীকরণ (৬৮ কোটি ৯৮ লাখ টাকা) এবং ৫০০-৬০০ মেগাওয়াট এলএনজি বেইজড কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের জন্য ফিজিবিলিটি স্টাডি সম্পাদন এবং গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ (১৬৯ কোটি ৯৩ লাখ টাকা) প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer