উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ৯:১৯ এএম

দুই মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক চলতি সপ্তাহের শুরুতে তাঁদের ঢাকা সফরে মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের বাংলাদেশে রেখে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। অবশ্য সরকার এ প্রস্তাব নাকচ করে দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার (১৬ আগস্ট) ঢাকায় সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, অনেক বন্ধু দেশ মনে করে রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ দিয়ে বাংলাদেশেই রেখে দেওয়া দরকার। যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান এসে রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে দিতে বলেছেন। বাংলাদেশ এ প্রস্তাবে রাজি হয়নি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে বলেছে কিছু রোহিঙ্গা নিয়ে যেতে। দেশটি ঘোষণা দিয়েছিল কিছু রোহিঙ্গা নেবে। কিন্তু নেয়নি। বাংলাদেশের অন্য বন্ধু রাষ্ট্রগুলোকেও রোহিঙ্গাদের নিতে বলা হবে বলে মোমেন জানান।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের অবশ্য অগ্রাধিকার নিজের দেশে ফিরে যাওয়া। যুক্তরাষ্ট্রের বরং তাঁদের মিয়ানমারে নিতে সাহায্য করা উচিত। বর্তমানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে অবস্থান করছে।

সেপ্টেম্বরে মোদি-হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক

ভারতের দিল্লিতে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জি-২০ সম্মেলনের জন্য দিল্লি অবস্থানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, এ বৈঠকের ব্যাপারে ভারত রাজি হয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...