প্রকাশিত: ২৬/০৫/২০২০ ১০:৪২ এএম
ফাইল ছবি

রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) জানিয়েছে মিয়ানমার। দেশটি এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে।

আইসিজের বরাতে বার্তা সংস্থা রয়টার্সেরিএক প্রতিবেদনে বলা হয়, ওই প্রতিবেদনে উল্লেখ করা গৃহীত পদক্ষেপগুলো কী, তা প্রকাশ করা হয়নি। আইসিজেতে জমা দেওয়া মিয়ানমারের এ ধরনের প্রতিবেদন এটাই প্রথম।

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার পরিপ্রেক্ষিতে গত ২৩ জনুয়ারি আইসিজে গণহত্যার আলামত পাওয়া গেছে উল্লেখ করে। মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশের পর মিয়ানমার এই প্রথম প্রতিবেদন জমা দিল।

এ বিষয়ে গত শুক্রবার মিয়ানমারের এক সেনা কর্মকর্তা বলেন, তারা প্রতিবেদনের বিষয়ে সরকারকে পরিপূর্ণ ও সঠিক তথ্য সরবরাহ করেছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ডিসেম্বরে এই ব্যাপারে পক্ষ–বিপক্ষে শুনানি হয় আইসিজেতে। পরে ২৩ জানুয়ারি ১৭ বিচারকের সমন্বয়ে গঠিত বিচারিক দল ৪টি অন্তবর্তী আদেশ দেন। পাশাপাশি চার মাসের মধ্যে আদালতের আদেশ অনুযায়ী মিয়ানমার যেসব ব্যবস্থা নিয়েছে, তা আদালতকে জানাতে বলা হয়েছিল।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer