ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৪/২০২৩ ৫:১২ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে যে ১১ লাখ রোহিঙ্গা পড়ে আছে তারা ঈদের সময় ঠিকমতো ঈদ করছে না। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে এবং আমরা বেশ জোর দিচ্ছি যাতে রোহিঙ্গারা যথা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে।

শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের জামাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্বনেতৃবৃন্দের প্রতি প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বনেতৃবৃন্দের যারা আছেন তারা যেন আমাদের সাহায্য করেন, যাতে রোহিঙ্গারা তাদের নিজের দেশে গিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

সিলেট সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অনেক প্রার্থী থাকবেন। আমি শুনেছি ৪২টি ওয়ার্ডে প্রায় ৪০০ এর মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেবেন।

বিএনপির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আনন্দিত। কারণ বিএনপি প্রায়ই বলে তারা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না। কিন্তু সিলেটের বিষয়ে যা শুনলাম, এই নির্বাচনে এক তৃতীয়াংশ বিএনপির প্রার্থী আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশে যত দল আছে মত আছে, আমরা সবাই যেন শৃঙ্খলার সঙ্গে শান্তির সঙ্গে সম্প্রীতির সঙ্গে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারি। দেশের জণগনের জন্য কাজ করতে পারি।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...