উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/১০/২০২২ ৯:০৭ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাক্ষাধিক রোহিঙ্গাকে নিজ দেশে ফিরে নিতে রাজি হয়েছে মিয়ানমার জান্তা সরকার।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রথম ব্যাচটি কিভাবে নেয়া যায় তার লজিস্টিক সাপোর্টের প্রস্তুতি চলছে।

মিয়ানমারের প্রতিনিধিদের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের লোকেরা ক্যাম্প ভিজিট করলে রোহিঙ্গারা ভরসা পাবে।

নভেম্বরের শেষে প্রধানমন্ত্রীর জাপান সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় আসবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জাপানকেও অনুরোধ করেছি তারা যেনো এগিয়ে আসে এই সমস্যা সমাধানের জন্য।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...