প্রকাশিত: ১২/০২/২০১৭ ৩:৪৪ পিএম , আপডেট: ১২/০২/২০১৭ ৩:৪৬ পিএম

কক্সবাজার প্রতিনিধি::

রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে শুধু পুনর্বাসনই নয়, জীবন-জীবিকাও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বেলা ১১টায় কক্সবাজারের কলাতলীতে সৌন্দর্যবর্ধন কর্মসূচি ও একটি সড়কের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘‘রোহিঙ্গা সমস্যা একটি মানবিক সঙ্কট। তাই পর্যটন শহর কক্সবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওখানে তাদের শুধু পুনর্বাসনই নয়, জীবন-জীবিকাও নিশ্চিত করা হবে। আর যতদিন মিয়ানমার সরকার এসব মানুষকে ফেরত না নেবে ততদিন তাদের প্রতি মানিবক সহায়তা অব্যাহত থাকবে।’’

মন্ত্রী বলেন, ‘‘কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। এখানে অতিরিক্ত রোহিঙ্গা চাপ রয়েছে। তাছাড়া কক্সবাজারে অতিরিক্ত জায়গাও নেই। এ পরিস্থিতিতে এদের অন্যত্র সরিয়ে নেয়া জরুরিও।’’

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আগামী এপ্রিল মাসে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’’

প্রসঙ্গত, মন্ত্রী শনিবার কক্সবাজার আসেন। ওই দিন বিকেলে আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায়

প্রধান অতিথি ছিলেন তিনি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer