প্রকাশিত: ০৩/০৫/২০২১ ১০:০২ এএম

সুজাউদ্দিন রুবেল::
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে চালানো হচ্ছে প্রচারণা
প্রত্যাবাসন নিয়ে কোনো ধরনের আলোচনা না চলায় নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া নিয়ে সন্দিহান রোহিঙ্গারা। কয়েক দফা আলোচনার পর করোনা পরিস্থিতি ও মিয়ানমারে জান্তা সরকারবিরোধী আন্দোলনে প্রত্যাবাসন প্রক্রিয়ার আলোচনা থমকে গেছে। এতে দিন দিন ক্যাম্পে থাকা রোহিঙ্গারা প্রত্যাবাসনে অনাগ্রহী হয়ে উঠছে বলে মনে করছেন প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতারা। তবে ক্যাম্পে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে প্রচারণা চালানো হয় বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। সব মিলিয়ে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে।
আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের নিজদেশে ফেরাতে কয়েক দফা আলোচনা এবং দুবার প্রত্যাবাসনের তারিখও ঠিক হয়। কিন্তু মিয়ানমার সরকারের অনীহায় তা ভেস্তে যায়।

আর এখন করোনা পরিস্থিতি ও মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতায় আসার পর আন্দোলনের কারণে প্রত্যাবাসন নিয়ে নেই কোনো আলোচনা। আন্তর্জাতিক সম্প্রদায়েরও নেই কোনো উদ্যোগ।
আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার দাবি রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা মাহমুদুল হক চৌধুরীর। তিনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে তাদের প্রত্যাবাসন বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে হবে। তাদের যে নিজ দেশে ফিরে যেতে হবে তাদের তা স্মরণ করে দিতে হবে। অন্যথায় প্রত্যাবাসন প্রক্রিয়া থেমেই যাবে।’

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার মো. সামছু-দ্দৌজা জানালেন, প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের আগ্রহী করতে ক্যাম্পে প্রচারণা চালানো হয়।
প্রত্যাবাসনের জন্য কয়েক দফায় মিয়ানমারকে ৮ লাখ ২৯ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে ৪২ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই করেছে মিয়ানমার।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...