ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০১/২০২৫ ৭:০৫ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ, রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে অধিকার বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার পালংখালী বাজার ষ্টেশন চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার জাহান চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে এখানকার আইনশৃংখলা পরিস্থতি দিন দিন অবনতি হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে খুন খারাবিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। প্রায় ৮ বছর হতে চলেছে একজন রোহিঙ্গাকেও তাদের দেশে ফেরত পাঠানো যায়নি। উল্টো গত কয়েক মাসে আরাকানে গৃহযুদ্ধের কারণে আরও লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে উখিয়া টেকনাফসহ কক্সবাজারের মানুষের জীবনযাত্রা ঝুঁকিপুর্ণ হয়ে পড়বে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণসহ নতুন করে আসা রোহিঙ্গাদের মায়ানমারে পুশব্যাক করা সহ সরকারের কাছে ৭ দফা দাবি জানিয়েছে।

দাবি সমূহের মধ্যে রয়েছে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত মায়ানমারে প্রত্যাবাসন। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর নিরাপত্তা বলয় জোরদার, মায়ানমারের রাখাইনে গৃহযুদ্ধের কারণে ২০২৪ সালে অনুপ্রবেশ করা লক্ষাধিক রোহিঙ্গাদেরকে এফডিএমএন তালিকায় অন্তর্ভুক্ত না করে (বায়োমেট্রিক) তাদেরকে পুশব্যাকের জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতা চালানো, উখিয়া ও টেকনাফে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা
রোহিঙ্গা ক্যাম্পে চাকরিসহ ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয়দের প্রাধান্য (নূন্যতম ৫০%) নিশ্চিত করা রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বাহিরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধ করতে হবে এবং ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের বাসাভাড়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং রোহিঙ্গা ক্যাম্পের চাকরির নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আরআরআরসি প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধির সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...
Single Page Footer