প্রকাশিত: ২২/১০/২০২০ ৯:৪২ পিএম

নিজস্ব প্রতিবেদক:
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দীর্ঘদিন বাংলাদেশে রাখার মত কোন পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দ্রুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ শরণার্থী সংস্থার উদ্যোগে আয়োজিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বিষয়ক এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আন্তর্জাতিক এই সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলাকালে মিয়ানমারে অন্য দেশের বিনিয়োগ প্রত্যাবাসন নিয়ে তাদের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখার মত কোন পরিস্থিতি নেই, দ্রুততম সময়ে তাদের নিজ দেশে ফেরাতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে রোহিঙ্গাদের জন্য ৩৪ কোটি ৩৫ লক্ষ ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেন।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer