প্রকাশিত: ০৮/০৪/২০১৭ ৩:০৫ পিএম

এস আজাদ:: উখিয়া নিউজ ডটকম::

বাংলাদেশে ছড়িয়ে ছিঠিয়ে অবস্থানকারী বৈধ-অবৈধ রোহিঙ্গা শরনার্থীদের অতি দ্রুত সময়ের মধ্যে নোয়াখালী ঠেঙ্গাচরে পূর্নবাসন করা হবে। যতদিন পাশ্ববর্তী দেশ মিয়ানমারের সাথে কুটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সে দেশে ফেরত পাঠানো হবে না ততদিন রোহিঙ্গারা ঠেঙ্গারচরে অবস্থান করবে। শনিবার বেলা ১২টায় কুতুপালং শরনার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিরবিক্রম এমপি উপরোক্ত কথা গুলো বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সব রোহিঙ্গারা ভূয়া তথ্য দিয়ে ইতিমধ্যে বাংলাদেশি নাগরিকত্ব সনদ গ্রহন করেছেন তাদের বিরুদ্ধে অতি শীঘ্রই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সকাল ১১টায় মন্ত্রী গাড়ি যোগে কুতুপালং শরনার্থী ক্যাম্পে এসে পৌছে তিনি কুতুপালং ক্যাম্পে কর্মরত এনজিও সংস্থা গুলোর সাথে আরআরসি অফিসে আলোচনায় মিলিত হন। পরে মন্ত্রী ক্যাম্পে রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত কর্মরত এনজিও সংস্থার বিশ্ব খাদ্য কর্মসুচী, স্বাস্থ্য সেবা, প্রাক-প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, সেলাই প্রশিক্ষণসহ সকল কর্মকান্ড পরিদর্শন করেন। মন্ত্রী রেজিষ্ট্রার্ড ক্যাম্পে অবস্থানকারী শরনার্থীদের সাথে কথা বলে বাস্তব অস্থার খোঁজ নেন। বেলায় সাড়ে ১২ টায় ক্যাম্প ত্যাগ করেন মন্ত্রী। এসময় মন্ত্রীর সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, কুতুপালং শরনার্থী ক্যাম্প ইনচার্জ শামসুদ্দোজা, উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরসহ সরকারি-বেসরকারি দপ্তরের কতা-ব্যক্তি, স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থার লোকজন।
উল্লেখ্য যে, আশি দশক ও নব্বই দশকে দুই দফায় এদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। দু’দেশের কুটনৈতিক প্রচেষ্টায় কিছু সংখ্যক রোহিঙ্গা মিয়ানমারে ফেরত পাঠানো হলেও অধিকাংশ রোহিঙ্গা রয়ে যায় এ দেশে। তৎমধ্যে বর্তমানে উখিয়া-টেকনাফে রেজিষ্ট্রার্ড ৩৭হাজার ছাড়াও নতুন করে অনুপ্রবেশকারী প্রায় ৯০ হাজার এবং ছড়িয়ে ছিঠিয়ে অারো প্রায় ২ লক্ষাধিকক রোহিঙ্গা রয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer