প্রকাশিত: ০৭/১০/২০১৭ ১১:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::rohi
মিয়ানমার থেকে পালিয়ে আসা ৮ লাখের বেশি রোহিঙ্গার জন্য বাংলাদেশে যে বিশাল শরণার্থী ক্যাম্প নির্মাণের পরিকল্পনা করেছে তা বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেছেন, এক স্থানে মাত্রাতিরিক্ত মানুষ বসবাসের ফলে নানা ধরণের মরণঘাতী রোগ দ্রুত মহামারি আকারে দেখা দিতে পারে।

শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস।

গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন সহ্য করতে না পেরে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া গত চার দশকের বিভিন্ন সময়ে বাংলাদেশ এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা। যাদের বেশির ভাগ আশ্রয় নিয়েছেন সীমান্তবর্তী জেলা কক্সবাজারের কুতুপালংয়ে।

বাংলাদেশ সরকার নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য কুতুপালংয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প তৈরির পরিকল্পনা করেছে।

কিন্তু রবার্ট ওয়াটকিনস এক স্থানে এ ক্যাম্প তৈরি বিপদজনক মন্তব্য করে বলেছেন, বাংলাদেশের উচিত রোহিঙ্গাদের জন্য নতুন স্থানে ক্যাম্প নির্মাণ করা।

তিনি বলেন, বিপুল সংখ্যক মানুষ ছোট এলাকায় রাখা বিপজ্জনক; বিশেষ করে তাদের মধ্যে যদি মুহূর্তে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

তিনি বলেন, তাদের মধ্যে যদি কারো ছোঁয়াচে রোগ থাকে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া সেখানে আগুন লাগার ঝুঁকি রয়েছে। আর যদি তাদের একাধিক জায়গায় রাখা হয় তাহলে একদিকে তারা যেমন নিরাপদের থাকবে তেমনি তাদের দেখাশুনা করাও সহজ হবে।

তবে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নতুন এই ক্যাম্পের কারণের শরণার্থীদের ত্রাণ ও নিরাপত্তা দেওয়া সহজ হবে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...