প্রকাশিত: ২৩/০৫/২০১৮ ৮:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৫ এএম

ডেস্ক নিউজ : বরাদ্দের নতুন খাত হিসেবে আগামী ২০১৮-১৯ সালের বাজেটে যুক্ত হচ্ছে রোহিঙ্গা পুনর্বাসন। বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য সরকার ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা নিয়েছে বলে অর্থমন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

জানা গেছে , নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য এই ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই লক্ষ্যে ২ হাজার ৩১২ কোটি টাকার আশ্রায়ণ-৩ প্রকল্প নেওয়া হয়েছে। নৌবাহিনীকে এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের নভেম্বর মাস পর্যন্ত।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পুনর্বাসন করা হবে। ১ লাখ ৩ হাজার ২০০ মানুষের বসবাসের জন্য ১২০টি গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে। এছাড়া ভাসানচরের অভ্যন্তরে সড়ক, পানি নিষ্কাশন ব্যবস্থা, নলকূপ বসানোসহ যাবতীয় অবকাঠামো তৈরি করা হবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এ প্রকল্পে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের এক কর্মকর্তারা বলেছেন, আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন, রোহিঙ্গাদের জন্য বরাদ্দ, বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাজেট সহায়তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উল্লেখ্য, রোহিঙ্গাদের পুনর্বাসনে সরকারি অর্থ বরাদ্দের সঙ্গে বিশ্বব্যাংকের কাছ থেকে পাওয়া যাবে ৫০০ কোটি টাকা, যা সম্পূর্ণ অনুদান হিসেবে পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে সাময়িকভাবে এই বিশাল জনগোষ্ঠীর বাসস্থানের জন্য এ বাজেটে ২ হাজার কোটি টাকা বরাদ্দের কথা ভাবা হচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer