প্রকাশিত: ১৭/০৫/২০১৯ ৯:৫৬ এএম , আপডেট: ১৭/০৫/২০১৯ ৯:৫৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে একটি স্বার্থান্বেষী মহল। এ কারণে তাদের শিগগিরই প্রত্যাবাসন প্রয়োজন।১৬ মে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে উভয়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু। বৈঠকে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে রোহিঙ্গা উপস্থিতির কারণে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। কিছু স্বার্থান্বেষী মহল রোহিঙ্গাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে। এ কারণে তাদের দ্রুত প্রত্যাবাসন করা জরুরি।

এ সময় রোহিঙ্গাদের জন্য চীনের দেয়া মানবিক সহায়তাকে সাধুবাদ জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা সংকট সমাধানে যাতে সঠিক পথে হাঁটে, সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ের জোরালো সহযোগিতা চান।

জবাবে চীনা রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গঠনমূলক সহযোগিতা করবে বেইজিং। সেই সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এ সংকটের বাস্তবিক সমাধানের লক্ষ্যে উভয়ের মধ্যে যোগাযোগে সহযোগিতা করবে চীন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer