প্রকাশিত: ২৭/১১/২০১৯ ৫:১৩ পিএম

রোহিঙ্গাদের কারণে কক্সবাজার এলাকায় পরিবেশ বিপর্যয়ের বিষয়টি স্পেনে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সফর ইতিবাচক ভুমিকা রাখবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পক্রিয়া তরান্বিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরবেন। আগামী ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী স্পেনের উদ্যেশে ঢাকা ত্যাগ করবেন এবং ২ ডিসেম্বর সম্মেলন শেষে ৩ ডিসেম্বর ঢাকায় ফিরবেন বলেও জানান ড. মোমেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...