প্রকাশিত: ১২/০৬/২০১৯ ৭:৪০ এএম

উখিয়া নিউজ ডটকম  ::
রোহিঙ্গাদের ওপর চালানো এমন লোমহর্ষক নির্যাতনের ঘটনা জানতেন না বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জাং জু।তিনি বলেছেন, রোহিঙ্গাদের মৌলিক অধিকারসহ পূর্ণ নাগরিকত্ব দিয়ে মিয়ানমারে ফেরত নিতে হবে।

মঙ্গলবার বিকেল ৩টায় উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্প ডি-৫ ব্লকের ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

তিনি বলেন, রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলে রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণ ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগের কথা জানতে পেরেছেন।

রোহিঙ্গাদের নির্যাতনের বর্ণনা শুনে হতবাক হয়ে পড়েন জাং জু।
ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে নয়জন রোহিঙ্গা নেতা এবং একজন রোহিঙ্গা নেত্রীর সঙ্গে কথা বলেন চীনের রাষ্ট্রদূত।

তিনি বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং মৌলিক অধিকারসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে ফেরত নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম, রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ, আন-রেজিস্ট্রার্ড ক্যাম্পের সেক্রেটারি মোহাম্মদ নুর, মো. আবদুর রহিমসহ রোহিঙ্গা নেতারা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...