প্রকাশিত: ০৬/০৭/২০১৮ ৪:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য অবকাঠামো উন্নয়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার অনুদান অনুমোদন দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)। কক্সবাজারে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নে সবমিলিয়ে ২০ কোটি ডলার অনুমোদন দেবে এডিবি। খবর রয়টার্সের।

শুক্রবার এ অনুদান দেয়ার কথা জানিয়ে এডিবি প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও বলেছেন, এতো ব্যাপক মাত্রায় মানবিক সাহায্যের কারণে আমরা কক্সবাজারে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে গভীরভাবে কাজ করছি।

গত বছরের আগস্টের শেষ দিকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নিধন শুরু করলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলায় আশ্রয় নিয়েছেন। এই ব্যক্তিরা জেলার ৩২টি ক্যাম্পে বসবাস করছেন।

গেলো মে মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির বার্ষিক বৈঠকে রোহিঙ্গাদের জন্য অনুদান চেয়ে এডিবি প্রধানের কাছে অনুরোধ জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সহায়তা প্রকল্পের প্রথম অংশ দিয়ে উখিয়া ও টেকনাফে শরণার্থীদের জন্য মৌলিক অবকাঠামো নির্মাণ ও বিভিন্ন সেবার উন্নয়ন করা হবে।

এডিবি প্রধান নাকাও বলেছেন, প্রকল্পের প্রথম ধাপে খাদ্যাভাব ও অন্যান্য ঝুঁকি কমাতে অবকাঠামোসহ বিভিন্ন সেবার উন্নয়নে কাজে লাগানো হবে।

মৌলিক খাদ্য মজুদ, বণ্টনকেন্দ্র, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রবেশ সুবিধার উন্নয়নে সংশ্লিষ্ট সড়ক সংস্কার করা হবে।

এছাড়া ঘূর্ণিঝড় ও মৌসুমী ঝড়প্রবণ অঞ্চলে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বাড়াতেও এ প্রকল্প কাজ করবে। এজন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, ভূমিধস ঠেকাতে সুরক্ষা বাঁধ ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক তৈরি করা হবে।

এর আগে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় ৪৮ কোটি ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়ঃনিষ্কাশন ও সামাজিক সুরক্ষা চাহিদা মেটাতে এ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer