ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০১/২০২৩ ৮:২৮ এএম

মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দিতে চায় না সরকার। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের একটি সুনির্দিষ্ট বক্তব্য আশা করে বাংলাদেশ।

সোমবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে চীনের রাষ্ট্রদূতের কাছে সরকারের এ মনোভাব তুলে ধরা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি খুব একটা ভালো নয়। এ বিষয়ে মিয়ানমারের সাথে আলোচনা করার বিষয়েও আমরা চীনের সহযোগিতা চেয়েছি।

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ ‘উরসা মেজর’ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে এসেছিল। কিন্তু, জাহাজটিকে বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। এমনকি, ভারতের বন্দরেও মালামাল খালাস করতে পারেনি ওই জাহাজ। জাহাজটি বর্তমানে চীনের বন্দরের দিকে যাওয়ার খবর এসেছে গণমাধ্যমে। বলা হচ্ছে, দক্ষিণ চীনের সায়েনথো বন্দরে (সিএনএসটিজি) জাহাজটির পণ্যগুলো খালাস করার কথা রয়েছে।

মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ওই রুশ জাহাজের বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে কি না এবং জাহাজটি চীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য খালাস করতে পারবে কি না? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এ সম্পর্কে কিছুই জানি না। আমরা শুধু জানি, যেহেতু এটা নিষেধাজ্ঞার জাহাজ, সেজন্য আমরা আমাদের পোর্টে এলাউ করিনি।

ড. মোমেন বলেন, দ্যাটস দ্য অনলি থিং আই নো। তারপর কোথায় গেল, না গেল, আই ডোন্ট নো।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer