প্রকাশিত: ৩০/০৭/২০১৯ ৯:২১ এএম

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোকোনো ঢাকায় এসেছেন। তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি।

মঙ্গলবার সকালে তার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

সোমবার রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মাহবুব-উজ জামান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার সকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তারোকোনো।

এদিকে জাপান আগামী ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এক্সপোর আয়োজন করতে চায়। সে কারণে বাংলাদেশের সমর্থন পেতে চায় দেশটি।

এ ছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে চায় জাপান। এটি নিয়েও জাপান বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চেয়ে আসছে। ঢাকা সফরের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আলোচনায় তুলবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের ৭-৮ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...