উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ১:৫৯ পিএম

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী রোববার (৩০ আগস্ট) কক্সবাজারের উখিয়া, টেকনাফসহ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিস থেকে এ বিষয়ে একটি জরুরি বিদ্যুৎ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশ অনুযায়ী, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বন্ধের আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে— সমগ্র উখিয়া উপজেলা, সমগ্র টেকনাফ উপজেলা, খুনিয়াপালং ইউনিয়ন, রামু ক্যান্টনমেন্ট এলাকা এবং মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকাসমূহ।

নোটিশে বলা হয়েছে, কক্সবাজার গ্রিড থেকে দক্ষিণ মিঠাছড়ি সুইচিং স্টেশন পর্যন্ত ৩৩ কেভি মেইন লাইনের জাম্পার রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা কর্তনের কাজ সম্পন্ন করার জন্য এ সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হবে।

এতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...