উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০১/২০২৫ ৭:২৩ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেডিয়েন্ট গার্ডেনের অদূরে রেডক্রিসেন্ট হাসপাতালের পিছনের ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ঘুমধুম পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারী) বিকাল আনুমানিক ৫ টার দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মোঃ জাফর ইকবালের নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মোঃ জাফর ইকবাল বলেন, স্থানীয় লোকজনের বরাতে খবর পায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত রেডিয়েন্ট গার্ডেনের অভ্যন্তরে থাকা ডোবাতে একটি মরদেহ পড়ে আছে। এমন খবরে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থান থেকে আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবকের মৃত দেহ উদ্ধার করেন তিনি । মরেদেহে প্যান্ট ও গেঞ্জি ছিল এবং হাতে কালো বর্ণের চামড়ার ঘড়ি ছিল। প্যান্টের পকেটে একটি স্মার্ট ফোন পাওয়া যায়। যেখানে মৃতদেহ পড়েছিল সেখান থেকে অন্তত ৫০/৬০ ফুট দূরে এক জোড়া জুতো পাওয়া যায়। মৃত দেহটির তাৎক্ষণিক নাম পরিচয় সনাক্ত করা যায়নি।
সুরত হাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাশরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের নাম সংগ্রহ ও ঘটনার তথ্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়ায় অন্যান্য কাজ করা হচ্ছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...