ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৪/২০২৫ ৫:৫৮ পিএম

মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার ৫ সহযোগীকে ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আসামীরা হলেন-আরসা প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী’র সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মো. আসমতউল্লাহ ও হাসান ও মনিরুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম জানান, আসামীদের কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ১৭ মার্চ সোমবার দিবাগত রাত দেড়টারদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ১০ তলা ভূমি পল্লী টাওয়ারের অষ্টম তলার ফ্ল্যাট থেকে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী, পরিবারের সদস্য ও সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব। একই দিন ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার ১৫ তলা গার্ডেন সিটির ১০ তলার ফ্ল্যাট থেকে দুজন নারী এবং দুজন পুরুষসহ চারজনকে গ্রেপ্তার করে।

পরে সিদ্ধিরগঞ্জ থানায় র‍্যাবের করা দুই মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে আদালতে হা‌জির করা হলে শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...