প্রকাশিত: ২৭/০৩/২০২১ ৫:৫০ পিএম

ইমাম খাইর:
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে রামু সেনানিবাসে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকালে ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর কক্সবাজারে এর অধীনস্থ সকল ব্রিগেড/ ইউনিট প্রতিষ্ঠান সমূহের সামরিক/ অসামরিক সদস্যদের উপস্থিতিতে র‍্যালিটি সেনানিবাসের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে সেনানিবাসের অজেয় প্রাঙ্গণে সমাপ্ত হয়।

বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহম্মেদ তাবরেজ শামস চৌধুরী।

র‍্যালিতে অংশগ্রহণ করে প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের উন্নীত হয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।

উল্লেখ্য যে, রামু সেনানিবাসের অধীনস্থ আলীকদম সেনানিবাস ও চকরিয়া আর্মি ক্যাম্পের একই ধরনের র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিসমূহেও সকল সামরিক/অসামরিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer