প্রকাশিত: ০৮/০৪/২০১৭ ৯:০৮ এএম

উখিয়া নিউজ ডটকম::

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, চীফ হুইফ আ.স.ম. ফিরোজ এমপি ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আই পি ইউ)’র সেক্রেটারি জেনারেল মি. মার্টিন চুংগং আজ রামু আসছেন। তাঁরা বিকাল ৩ টায় রামুতে পৌঁছে উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত বৌদ্ধ বিহার স্থাপনা পরিদর্শন করবেন।

রামু উপজেলা নির্বাহী অফিস সুত্রে এ তথ্য জানা যায়, নেতৃবৃন্দ ৮ এপ্রিল সকাল ৮.৪৫ টায় নিজ নিজ বাস ভবন থেকে বের হয়ে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে নভো এয়ারের এটি ফ্লাইট যোগে সকাল ১১ টায় কক্সবাজার পৌঁছবেন।

সেখান থেকে কক্সবাজার সার্কিট হাউজে উপস্থিত, বেলা ১২ টায় উখিয়ার ইনানীস্থ রয়েল টিউলিপ হোটেলে উপস্থিত ও বিকাল ৩ টায় রামুতে পৌঁছে স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত বৌদ্ধ বিহার স্থাপনা পরিদর্শন করবেন।

বিকাল ৪টায় কক্সবাজার ইনানী বীচ দর্শণ শেষে রয়েল টিউলিপ হেটেলে রাত্রী যাপন করবেন। পরদিন ৯ এপ্রিল সকাল ১১.৩০ টায় কক্সবাজার বিমান বন্দর থেকে নভো এয়ারের ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সফরকালে আই পি ইউ’র সেক্রেটারি জেনারেল মি. মার্টিন এর স্ত্রী, চীফ হুইফ আ.স.ম. ফিরোজের স্ত্রী, স্পীকারের ব্যক্তিগত, গণমাধ্যম, ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাগন সফরসঙ্গী থাকবেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer