প্রকাশিত: ১২/০৪/২০২১ ৯:১৯ পিএম

সোয়েব সাঈদ
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান স্টেশনে আবারো মিনিট্রাক চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাতটায় এ দূর্ঘটনা ঘটে। এতে নিহত মমতাজ আহমদ (৯৫) জোয়ারিয়ানালা ইউনিয়নের মিঠাছড়ি এলাকার মৃত মোহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- রাস্তা পারাপারের সময় দ্রæতগতির মিনি ট্রাক (চট্টমেট্টো অ -১১-০৩২৪) মমতাজ আহমদ চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন-ওই স্থানে গত শুক্রবার (৯ এপ্রিল) মিনিট্রাকের ধাক্কায় স্থানীয় বাসিন্দা গাড়ি চালক শরীফ প্রাণ হারান। দুমাস পূর্বে এখানে প্রাণ হারান অপর এক কলেজ ছাত্রী। কয়েকবছরে এ স্টেশনে দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে আরো একাধিক ব্যক্তির। আহত হয়ে অসহায় জীবনও পার করছেন অনেকে।
বাজারের ব্যবসায়িরা জানান, এ স্থানটি দীর্ঘদিন ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে সড়কটি অবস্থাও নাজুক। একপাশে উঁচু, অন্যপাশে অনেক নিচু। যে কারনে এ স্টেশন পার হওয়ার সময় গাড়িগুলো একপাশে হেলে পড়ে। যে কারণে প্রায়সময় এখানে দূর্ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেন শুক্রবারের সড়ক দূর্ঘটনার পর ওই স্থানে যান। তিনি জানান-এখানে সড়কটি উচুঁ-নিচু। আবার সড়কের দুপাশে রয়েছে খাদ। মাটি না থাকায় পথচারিরা চলাচল করতে পারেনা। আবার স্টেশনে থাকা গাড়িও সড়কের পাশে পার্কিং করা সম্ভব হচ্ছেনা। তিনি এ বিষয়টি নিয়ে সড়ক ও জনপদ (সওজ) এর উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে করণীয় বিষয়ে আলাপ করবেন বলে জানান।
স্থানীয়রা জানান-সড়ক ব্যবস্থাপনার পাশাপাশি রামুতে সুষ্ক মৌসুমে মিনিট্রাকগুলো বেপরোয়াভাবে চলাচল করে। প্রতিবছর মিনিট্রাক চাপায় বাড়ছে মানুষের মৃত্যুর মিছিল। উন্নত সড়ক ব্যবস্থার পাশাপাশি এসব মিনিট্রাকের দৌরাত্মও নিয়ন্ত্রণের দাবি সর্বস্তুরের জনসাধারণের।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer