ড্রোনে নজরদারি, উখিয়ায় পাহাড় কাটার কাজে ব্যবহৃত ডাম্পার জব্দ
কক্সবাজারের উখিয়ায় ড্রোন উড়িয়ে অভিযান চালিয়ে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। ...

কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২ টায় খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেপা এলাকার মুরগীর ফার্মের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশটি একই এলাকার নুরুজ্জামানের ছেলে মোহাম্মদ জুয়েল (১৬) ।
রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।
পাঠকের মতামত