প্রকাশিত: ০৭/০৮/২০২০ ৯:৫৪ এএম

সোয়েব সাঈদ ::
রামুর গর্জনিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত মো. তৈয়ব কালু (৫০) বৃহষ্পতিবার (৬ আগষ্ট) রাত ১০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি গর্জনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাঝিরকাটা এলাকার নুর আহমদের ছেলে। পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২ আগষ্ট দুপুরে মাঝিরকাটা এলাকায় নিজের কৃষি জমি পরিচর্যা করে বাড়ি ফিরছিলেন। এসময় কেজি স্কুলের সামনে পৌছলে একটি মোটর সাইকেল মো. তৈয়ব প্রকাশ কালুকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন। স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় অধ্যয়নরত এক শিশু ছাত্র মোটর সাইকেলটি চালাচ্ছিলেন। দূর্ঘটনার দিনই তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে এবং পরে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানিয়েছেন, নিহত মো. তৈয়ব প্রকাশ কালু সৎ, স্বজ্জন, মিষ্টভাষী হিসেবে এলাকা সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...