প্রকাশিত: ০৭/০১/২০২১ ৭:১৮ পিএম

মোঃ নাছির উদ্দিন, রামু:
রামুতে সড়ক দূর্ঘটনায় নিহত কলেজ ছাত্রী নাসরিন জাহান বৈশাখী(২২) এর জানাযা সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার সময় জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমার জানাযা সম্পন্ন হয়। জানাযার ইমামতি করেন মৌঃ আব্দুল হক।জানাযার নামাজে শোকার্ত মানুষের ঢল নামে।শেষে স্থানীয় কবরস্থানে মরহুমাকে দাপন করা হয়।
উল্লেখ্য যে, বুধবার (৬ জানুয়ারি) রাত ৮টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় কক্সবাজারমুখি স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাস বিপরীতমুখি একটি অটোরিক্সা (সিএনজি) গাড়িতে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই বৈশাখী নিহত হয়। সিএনজিতে থাকা চালক সহ ৩ জন আহত হন। নিহত নাসরিন জাহান বৈশাখী রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের মেয়ে।সে জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় হতে ২০১৩ সালে সুনামের সহিত এসএসসি পাশ করেন। এর পর রামু সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিএ পাশ করেন। পড়ালেখার পাশাপাশি ওই ছাত্রী রামুর একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স কলেজ ছাত্রী নাসরিন জাহান বৈশাখীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দূর্ঘটনার পর রামু থানা এবং তুলাতলী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ঘাতক বাসটিকে জনতা আটক করে। নাসরিন জাহান বৈশাখীর মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবার-পরিজন, সহপাঠিসহ সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...