ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১২/২০২২ ১০:১১ এএম

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন থেকে ব্রিটিশ যুগের একটি খুঁটি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে জোয়ারিয়ানালা ৩নং ওয়ার্ডের নন্দখালী গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, জোয়ারিয়ানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নন্দখালী বড় পাড়ার আজিজুর রহমানের বাড়ির পাশে স্থানীয় আবদুল্লাহ নামে এক ব্যক্তি প্রথমে খুঁটিটি দেখতে পান। এলাকাবাসী জড়ো হয়ে খুঁটিটি জনে জনে দেখেন, পরে খবর পেয়ে পুলিশ এসে খুটিটি উদ্ধার করেন।

স্থানীয় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স বলেন, বসতবাড়ির মাটিতে ব্রিটিশ যুগের একটি আশ্চর্যজনক বস্তু দেখা গেছে জেনে বিষয়টি পুলিশকে অবগত করি, পরে পুলিশ এসে বস্তুটি উদ্ধার করেন এরপর জানা যায় এটি ব্রিটিশ যুগের একটি খুঁটি।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...