উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/১০/২০২২ ৮:৩৪ এএম

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে আবু তাহের নামের এক ভাসুরের উপর্যপুরী কিল-ঘুষি, লাথিতে ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী’গুরুতর আহত হয়েছে এবং পেটে লাথি মারার কারনে গর্ভের তিন সন্তান মারা গেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এবং মৃত ৩ নবজাতক প্রসবের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভুক্তভোগী নারী রাবিয়া বসরী (৩০) মৃত ৩ সন্তান নিয়ে সঠিক বিচার চেয়ে হাসপাতালে কাতরাচ্ছে। ঘটনায় জড়িত ভাসুর গা ঢাকা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈদগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রেনুর কুল এলাকায়।

প্রবাসী ছৈয়দ আলমের স্ত্রী এবং ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজির হোসনের কন্যা হাসপাতালে চিকিৎসাধীন রাবিয়া বসরী জানায়, গত ১৩ সেপ্টেম্বর শাশুড়ীর সাথে তার তর্কাতর্কি হয়, কিছুক্ষণ পর ভাসুর আবু তাহের এসে তাকে উপর্যপুরী লাথি ঘুষি কিল মেরে আহত করে। ঐ সময় তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে রামু থানায় অভিযোগ দায়ের করলে গত ২৪ সেপ্টেম্বর ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাফরুল্লাহ উভয় পক্ষকে ডেকে স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসের মাধ্যমে পারিবারিক ঘটনা হওয়ায় দুই পক্ষকে সামাজিক ভাবে বসবাসের কথা বলে সুরাহ করে দেন।

ইত্যবসরে রাবিয়া বসরীর প্রসব বেদনা ও ব্যথা অনুভব করলে ৭ অক্টোবর( জুমাবার) সন্ধ্যায় স্বজনদের সহযোগিতায় ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত তিন নবজাতক প্রসবের ব্যবস্থা করেন।

ঈদগাঁও ডায়বেটিস কেয়ার সেন্টারের পরিচালক ডাঃ ইউছুপ আলী জানান, ভিকটিমের প্রসব বেদনা উঠলে হাসপাতালে আসে, পরীক্ষা নিরীক্ষা করে মৃত ৩ নবজাতক নরমাল ডেলিভারির মাধ্যমে বের করা হয়।মৃত ৩ নবজাতকের শরীরে আঘাত জনিত চিহ্ন দেখা যাচ্ছে। ভিকটিম রাবিয়া বসরীর পরিবার আইনগত ব্যবস্থা নিলে থানা অথবা আদালত যদি রিপোর্ট চাই হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট পাঠাবে।

এদিকে বিদেশে অবস্থানরত স্বামীর পরামর্শক্রমে মামলা দায়ের করবেন বলে তিনি রাবিয়া বসরী ।

অভিযুক্ত আবু তাহেরের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন বলেন,’ এ ধরনের খবর তিনি এখনো পাননি,প্রথম আপনার (প্রতিবেদক) এর কাছ থেকে শুনছি ভিকটিমের পরিবার আইনগত ভাবে সহযোগিতা চাইলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...