উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য
কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে নুরুজ্জামান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের উত্তর বনবিভাগ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার।
মারা যাওয়া নুরুজ্জামান কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটা এলাকার মৃত গোলাম বারীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে আনোয়ার হোসেন বলেন, ‘নুরুজ্জামান দিন মজুর। তিনি বনে কাঠ কাটতে গেলে বন্য হাতির কবলে পড়েন। এসময় হাতির আক্রমণে তার মৃত্যু হয়।
পাঠকের মতামত