প্রকাশিত: ২৫/০৭/২০১৮ ১২:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৬ এএম

সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজারের রামুতে প্রবল বর্ষণে পাহাড় ধ্বসে প্রাণ হারিয়েছে ২ বছরের শিশু মোর্শেদ আলম। রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া লম্বাঘোনা এলাকায় বুধবার (২৫ জুলাই) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদ আলম জাকের হোসেনের ছেলে। এ ঘটনায় জাকের হোসেনের বসত বাড়িটিও মাটি চাপায় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় মোর্শেদ আলমের বড় ভাইও আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান বুধবার সকাল সাড়ে ৯ টায় জাকের হোসেনের বাড়িতে নিহত শিশুটিকে দেখতে যান। এসময় ইউএনও নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা প্রদান করেন।
রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান শিশু মোর্শেদ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তাই আরো পাহাড় ধ্বসের আশংকা করা হচ্ছে। এজন্য তিনি পাহাড়ের নিচে বা পাদদেশে বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
এদিকে দুদিন প্রবল বৃষ্টিপাতের কারনে রামুর বিভিন্নস্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...