বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ১০:২৭ পিএম

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির চাইল্যাতলী এলাকায় অভিযান চালিয়ে ১টি অবৈধ মাটি ভর্তি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।এসময় পাহাড় কাটায় জড়িত ডাম্পার গাড়ির চালক আটক হলেও পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ির মালিক মোক্তার আহমদ।

শনিবার (১৪ মার্চ)রাতের শেষপ্রান্তে সহকারী বন সংরক্ষক অভিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়- কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওয়াতাধীন পানেরছড়া রেঞ্জের চাইল্যাতলী এলাকায় বন বিভাগের অগোচরে দীর্ঘদিন ধরে গভীর রাতে পাহাড়ের মাটি কেটে ডাম্পার করে পাচার করে আসছিল স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র।বিষয়টি খবর পেয়ে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম,রাজারকুল রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা আবু রায়হান খান ও পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বিদ্যুৎ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে চাইল্যাতলী এলাকায়
অভিযান পরিচালনা করেন। এসময় বন বিভাগের লোকজনের অবস্থান টের পেয়ে ডাম্পার গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ডাম্পার গাড়ির চালক’কে আটক করতে পারলেও গাড়ির মালিক’কে আটক করা সম্ভব হয়নি।পরে মাটি ভর্তি ডাম্পারটি জব্দ করে রাজারকুল রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে রামুর দক্ষিণ মিঠাছড়ির চাইল্যাতলীতে বিএনপি নেতা মোক্তার আহমদ এর নেতৃত্বে একটি সিন্ডিকেট রাতদিন নির্বিচারে পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল।এই সিন্ডিকেট চাইল্যাতলী এলাকার ৩টি বিশাল পাহাড় কেটে সাবাড় করে ফেলছে।এ-নিয়ে স্হানীয় পত্রিকা সহ জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে বন বিভাগ।অবশেষে গতকাল গভীর রাতে পাহাড় খেকো মোক্তার আহমদ এর ডেরায় অভিযান পরিচালনা করে মাটিভর্তি একটি ডাম্পার ও গাড়ির চালক’কে আটক করে বন বিভাগ।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ)অভিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রামুর দক্ষিণ মিঠাছড়ির চাইল্যাতলী এলাকায় গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।এসময় জড়িত একজনকে আটক করা হয়েছে।

এবিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বলেন,পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরোট্রলারেন্স।পাহাড় কাটার সময় একটি ডাম্পার জব্দ করা হয়েছে।পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer