উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১০/২০২২ ৭:০২ এএম

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে রামু উপজেলা ওয়ার্ড নং ৪ এ সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম (হাতি)।

প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ সদস্যের মধ্যে সর্বোচ্চ ১০৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ (অটোরিকশা) পেয়েছে ২৬ ভোট।

এছাড়া শামসুল আলম মন্ডল ( তালা) ১১ ভোট, নুরুল আবছার (ঘুড়ি) ০ ভোট, মোঃ আবদুল মজিদ (টিউবওয়েল) ০১ ভোট এবং মোঃ মনজুর মোর্শেদ কাদেরি (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ০২ ভোট।

রামু উপজেলার একমাত্র ভোট কেন্দ্র রামু উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রামু উপজেলার ১১ ইউনিয়নের ১৪৫ জন ভোটার প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সাধারণ সদস্য পদে মোট প্রাপ্ত ভোটের একটি ভোট বাতিল হয় বলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পেকুয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহাঙ্গীর আরিফ প্রাং জানান।

এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান ও মহিলা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...