প্রকাশিত: ২৮/০৯/২০২০ ১২:৩৮ পিএম

সোয়েব সাঈদ::
রামুতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. সরওয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল।

এতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ ও স্লোগান: ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’।

উল্লেখ্য জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন করা হয়।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer