ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ৬:১১ পিএম

কক্সবাজারের রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ বিশেষ প্রভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ একজন মাদককারবারীকে গ্রেফতার করেছে। ওই সময় তার একটি সিএনজিও জব্দ করেছে। মঙ্গলবার সকালে পুলিশ এই অভিযান চালায়। গতকাল দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

রামুক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদে ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের তুলাবাগান রামুক্রসিং হাইওয়ে থানার সামনে কক্সবাজারমুখী সিএনজি নং কক্সবাজার -থ-১১-৬৪৮১ যাওয়াকালীন তল্লাশী চালায়। ওই সময় ড্রাইভারের সীটের নীচে দশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এই সময় পুলিশ সিএনজি চালক আহমদ কবিরকেও আটক করে এবং তার সিএনজিটিও জব্দ করে পুলিশ। আটককৃত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম কচুবনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা মেজবাহ।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...