ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০১/২০২৫ ৯:২৮ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান মাহমুদ তালাত রাফির বিরুদ্ধে সম্প্রতি ডেইলি বাংলাদেশ একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। সংবাদের দাবি ছিল, রাফির মায়ের এনআইডি দিয়ে খোলা একটি বিকাশ অ্যাকাউন্টে ১লা আগস্ট থেকে ১লা অক্টোবর পর্যন্ত প্রায় ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে।

তবে সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পোস্টে জানান, উক্ত সময়ে ওই অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি। আসলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ওই অ্যাকাউন্টে মাত্র একবার ২০ টাকার লেনদেন হয়েছে।

এই তথ্য প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ডেইলি বাংলাদেশ। পোর্টালটি তাদের ভুল স্বীকার করে মিথ্যা সংবাদটি ডিলিট করেছে এবং ক্ষমা প্রার্থনা করেছে। তারা জানায়, “এই মিথ্যা সংবাদটি যে সাংবাদিক তৈরি করেছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

ডেইলি বাংলাদেশ আরও জানায়, তারা যেখান থেকে তথ্য সংগ্রহ করেছে, সেই উৎসগুলোও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে। এই ঘটনার পর সারজিস আলম তার পোস্টে সতর্ক করে লেখেন, “গু জব থেকে সাবধান।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer