উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২২ ৯:১৪ এএম

রাত ১২টার পর ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, ‘বর্তমানে প্রযুক্তির ফলে শিক্ষার্থীরা রাত ১২টা-১টা পর্যন্ত মোবাইল ব্যবহার করে। রাত ১২টার পরও মোবাইলে মনোনিবেশ জাতির জন্য খুবই উদ্বেগজনক। এ সমস্ত যন্ত্রের মাধ্যমে মিথ্যাচার, অপপ্রচার চলে। এগুলোর নিয়ন্ত্রণ না থাকলে এদেশে সুস্থ রাজনীতি বা মানুষদের সুস্থ জীবনযাপন কঠিন হয়ে দাঁড়াবে। সরকারের কাছে সুপারিশ, রাত ১২টার পর এগুলো বন্ধ থাকা উচিত।’

শনিবার (৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা ইউনিভার্সিটি অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের সময় আমরা লাইব্রেরিতে যেতাম। লেখাপড়ার যে উদ্যোগ ছিল, এখন সেগুলো নেই। সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে। প্রযুক্তির ফলে সবকিছু মোবাইলে পাওয়া যায়। শিক্ষার্থীরা এখন রাত ১২টা-১টা পর্যন্ত এ সব ব্যবহার করে। এর ফলে ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে। মেধা সঙ্কট দেখা দেবে।’

এলাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, ডুআ’র সাবেক সভাপতি মঞ্জুরে এলাহী, সাবেক মহাসচিব ড. ফরাস উদ্দিন ও রঞ্জন কর্মকার, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সেলিমা খাতুন। স্বাগত বক্তব্য দেন মহাসচিব মোলতা মোহাম্মদ আবু কাউসার।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...