প্রকাশিত: ২৭/০৫/২০১৬ ৩:১০ পিএম

obiগাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোন কোন নেতা বলছেন, সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্র করছে। একজন মন্ত্রী হিসেবে আমি বলতে পারি রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের কোন চিন্তা ভাবনা সরকারের নেই।

আজ শুক্রবার সকালে গাজীপুরের নগপাড়া এলাকায় বিআরটিসি বাস ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, তবে আইন আদালতের কোন বিষয় থাকলে সে বিষয়ে আইনমন্ত্রী ভালো বলতে পারেন।

মন্ত্রী আজ আকস্মিকভাবে বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেন। এসময় ডিপো ম্যানেজারকে খুঁজে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। ডিপোর নানা অব্যবস্থাপনার কারণে ম্যানেজারকে শোকজ করার জন্য বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেন।

পরে মন্ত্রী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনায় অবৈধভাবে গড়ে ওঠা লেগুনা তৈরির কয়েকটি কারখানা দেখতে পেয়ে এগুলো বন্ধ ও মালামাল জব্দ করার নির্দেশ দেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer