ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০২/২০২৪ ১:৩৫ পিএম , আপডেট: ২৬/০২/২০২৪ ১:৪১ পিএম

গত রবিবার (২৫ ফেব্রুয়ারী) কাপ্তাই হ্রদে স্পিডবোটে এক শিশুর জন্ম হয়েছে। এঘটনায় ওই মা-শিশুর আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিয়েছেন বোট মালিক। জানা যায় লংগদু উপজেলা থেকে চিকিৎসার জন্য রাঙামাটি হাসপাতালে আসার পথে এই ঘটনা ঘটে।

শিশুটির বাবা মো. রাসেল হোসেন বলেন, ‘সকালে স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরিস্থিতি খারাপ দেখে তারা মাইনি বেসরকারি হাসপাতালে পাঠান। সেখানের চিকিৎসকরা দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিতে বলেন। এ অবস্থায় স্পিডবোট ভাড়া করে রাঙামাটিতে নিয়ে আসছিলাম। সুবলং এলাকায় পৌঁছালে কন্যাসন্তানের জন্ম হয়। পরে রাঙামাটি হাসপাতালে নিয়ে আসি।’

পার্বত্য রাঙামাটি স্পিডবোট মালিক সমিতির লাইনম্যান মো. তৈয়ব আলী বলেন, ‘দুপুরে বোটচালক মো. আবুবকর আমাকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে বোট মালিক লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশকে বিষয়টি জানাই। তিনি খুশি হয়ে ওই পরিবারকে মিষ্টি খাওয়ার জন্য ১০ হাজার টাকা পুরস্কার দেন। সেইসঙ্গে মা ও শিশুর ভ্রমণ ব্যয় বহনের ঘোষণা দেন।’

বোট মালিক ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বলেন, স্পীডবোটে এক শিশুর জন্ম হয়েছে। এতে খুশি হয়ে নবজাতক ও তার মায়ের জন্য আজীবন যাতায়াত ফ্রি ও পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দিয়েছি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...