ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ১০:১২ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন সিকদারকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহাব উদ্দিন সিকদার (৩৩) শহরের বলীর জাহাল এলসকার হোসেন মাস্টারের ছেলে।

রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শাহাব উদ্দিন সিকদার নামে এক ব্যক্তিকে আমাদের হাতে হস্তান্তর করে যৌথ বাহিনী।

রাত ১১টার দিকে যৌথ বাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, শাহাব উদ্দিন সিকদারের বিরুদ্ধে হত‍্যাচেষ্টা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদখল, অর্থ আত্মসাতের মামলাসহ শতাধিক অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ একটি টিম অভিযান পরিচালনা করে দক্ষিণ রুমালিয়ারছড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে তার পৃথক দুটি বাড়িতে তল্লাশি চালানো হয়।

সিলেটে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
যৌথ বাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে শাহাব উদ্দিন সিকদারের বাড়িতে অবৈধ অস্ত্র পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, যৌথ বাহিনীর টিম পৌঁছানোর পূর্বেই অবৈধ অস্ত্র সরিয়ে ফেলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার পতনের পর আটক শাহাব উদ্দিন তার বড় ভাই বিএনপি নেতা ইমরান শিকদারের ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, তথ্য যাচাই-বাছাই করে আটক শাহাব উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer