প্রকাশিত: ২৩/০৭/২০১৯ ৯:৫৪ এএম , আপডেট: ২৩/০৭/২০১৯ ১১:৩১ এএম

শফিক আজাদ,উখিয়া::

কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকা থেকে এক গুলিবিদ্ধ ইয়াবা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ২৩ জুলাই) সকাল ৯টার দিকে ইনানী পুলিশ প্রত্যক্ষদর্শীর খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করেছে। তবে পুলিশ জানিয়েছেন, এলাকাবাসির খবরের ভিত্তিতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থা উদ্ধার করা হয়েছে। জীবিত না মৃত এখন কিছু বলা যাচ্ছেনা। হাসপাতালে নেওয়ার পর বলা মৃত কি না।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি (উপপরিদর্শক) সিদ্ধার্থ জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীর খবরের ভিত্তিতে ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এসময় তার নিকট থেকে ১টি দেশীয় তৈরী বন্দুক, ১রাউন্ড কার্তুজ, ৫শ পিস ইয়াবা পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি পরিচয় সনাক্ত করা গেছে, সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শামশুল আলম সিকদারের ছেলে নজরুল সিকদার।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, ইনানী মেরিন ড্রাইভ এলাকা থেকে সকাল ৯টার দিকে এলাকাবাসির খবরের ভিত্তিতে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...