ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০২/২০২৫ ৯:৪৯ এএম

চট্টগ্রামে মাহফিলে বক্তব্যকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্যকালে তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

মাহফিলে বক্তব্যকালে জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশের প্রত্যাশা করে মিজানুর রহমান আজহারী বলেন, আমাদের নীরবতা, আমাদের নিশ্চুপ থাকাই জালিমদের আরও শক্তিশালী জালিম বানিয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুতদারি এ সবকিছু একসঙ্গে প্রতিরোধ করতে হবে। মানবিক সমাজ যদি চাই, তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে।

00:00 / 03:01

Copy video url
Play / Pause
Mute / Unmute
Report a problem
Language
Share
Vidverto Player

Ads by Pubfuture

00:00 / 00:00

Copy video url
Play / Pause
Mute / Unmute
Report a problem
Language
Share
Vidverto Player

Ads by Pubfuture
চাঁদাবাজির দায়ে তারেক রহমানের বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি সংবাদ শোনামাত্রই উনার দলের অনেক চাঁদাবাজকে বহিষ্কার করেছেন। প্রতিটি দলের এমন ইনিশিয়েটিভ (উদ্যোগ) নেয়ার প্রয়োজন রয়েছে। যেকোনো দলে এই প্র্যাকটিস থাকা দরকার।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজদের থেকে আপনারা নিজেদের মুক্ত ঘোষণা করবেন যে, এরা আমার দলের কর্মী হতে পারে না। আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই, জুলুমমুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ চাই, গুম, খুন-খারাবি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই।

উল্লেখ্য, ২৯ বছর ধরে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করে আসছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ৫ দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত থাকতেন প্রয়াত ইসলামী চিন্তাবিদ দেলাওয়ার হোসেন সাঈদী। তার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হতো পুরো প্যারেড ময়দান। বাধা কাটিয়ে ১৮ বছর পর সেই মাঠে আবারও ঐতিহাসিক তাফসির মাহফিল শুরু হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer