প্রকাশিত: ০৮/০৫/২০২১ ৯:৩০ এএম , আপডেট: ০৮/০৫/২০২১ ৯:৩৪ এএম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্ট করে দেয়ার জন্য বন্ধের মধ্যেও পাসপোর্ট অফিস খোলা রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা পাসপোর্টটি তৈরি করে দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন সরকারের তরফ থেকে নির্দেশ যাওয়ার পর পরই পাসপোর্টটি খালেদা জিয়ার হাতে পৌছাবে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, নিয়ম অনুযায়ী পাসপোর্টের জন্য স্ব-শরীরে উপস্থিত থেকে ফিঙ্গার প্রিন্ট ও আবেদনপত্রে স্বাক্ষর দেওয়ার নিয়ম থাকলেও খালেদা জিয়ার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করে পাসপোর্ট করে দেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার পাসপোর্টের ফি জমা দিয়ে সন্ধ্যার পর পাসপোর্টের আবেদন আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে জমা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আজ শুক্রবার পাসপোর্ট অফিস বন্ধ থাকার কথা থাকলেও তার পাসপোর্টটি করে দেয়ার জন্য পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখা হয়েছে। সরকারের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তার পাসপোর্ট করে দেয়া হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান।

২০১৯ সালে খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে। জানা যায়, খালেদা জিয়ার পরিবার খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার অনুমতি পেতে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জমা দেন খালেদার ভাই শামীম ইস্কান্দার। পরে আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয় থেকে মতামত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়নি।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer