প্রকাশিত: ২০/০৫/২০১৭ ৭:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৬ পিএম

কুমিল্লা প্রতিনিধি::
কুমিল্লার দাউদকান্দির কানাচোয়া গ্রামে একটি কুলখানী অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে যাওয়ার পথে দাউদকান্দি-কচুয়া আঞ্চলিক সড়কের পালের বাজার এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১ টায় অজ্ঞাত দুবৃর্ত্তরা বিএনপি নেতা সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি বহরে হামলা চালায়।

এতে ৬/৭ টি গাড়ি ভাঙচুরসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে। স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়,জেলার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কানাচোয়া গ্রামে বিএনপি সমর্থিত এক নেতার বাড়িতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাবেক মন্ত্রী বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন একটি কূলখানীতে যাওয়ার পথে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় দাউদকান্দি-কচুয়া আঞ্চলিক সড়কের পালের বাজার এলাকায় পৌঁছলে হামলার শিকার হন। ১০/১২ জনের একটি অজ্ঞাত দুবৃর্ত্ত দল এসময় তার গাড়িবহরে হামলা চালিয়ে ৬/৭ টি গাড়ি ভাংচুর করে। এসময় কমপক্ষে ৬ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিএনপি নেতা ড.খন্দকার মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দকে নিরাপদে সরিয়ে দেন।

বিষয়টি জানতে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে বিএনপি নেতা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, পালের বাজারে আমাদের একটা পথসভা ছিল সেটা শেষ হলে কানাচোয়া যাওয়ার পথে বিএনপি সমর্থকদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এসময় বেশ কিছু গাড়ি ভাংচুর হয়।

পাঠকের মতামত

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...