উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৮/২০২৩ ৭:২৫ এএম

কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির চেকপোস্টের সামনে পালকি নামে একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। তিনি রোহিঙ্গা বলে দাবি করছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি রুকনুজ্জামান বলেন, সাইফ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলামকে আমাদের পুলিশ ফাঁড়ির চেকপোস্টের সামনে একটি বাস থেকে আটক করা হয়েছে। তার গন্তব্য ছিল টেকনাফে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাকে কক্সবাজার সদর মডেল থানার একটি দলকে হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে তিনি ওই নেতাকে হত্যা করেছেন সেটা জানা যায়নি।

এদিকে সাইফ উদ্দিনকে হত্যার ঘটনায় পুরো জেলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরে হোটেলের সিসিটিভিতে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করে আশরাফুল ইসলামকে পাওয়া যায়, তবে তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। পরে তাকে আটকের অভিযান শুরু করে পুলিশ।

এদিকে ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মামলা হয়নি।

উল্লেখ্য, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে সাইফুদ্দিন নামে (৩০) এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...