হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ১০:১৭ পিএম

পালংখালী ইউনিয়নে চার দিনব্যাপী নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক এক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করল ৩৩ জন যুব নারী-পুরুষ। ডিএসকে-কেএনএইচ-বিএমজেড প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় ১২ থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত পালংখালী ইউনিয়নের MSC কার্যালয়ে। “Training on Propagation and Citizen Journalism for Youth Change Agents” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য ছিল যুব সমাজকে তথ্যভিত্তিক সচেতনতা ও সামাজিক পরিবর্তনের কার্যকর হাতিয়ার হিসেবে প্রস্তুত করা। প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীদের সামনে নাগরিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশ। তিনি তথ্য যাচাই, ভুয়া সংবাদের বিভ্রান্তি প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে বাস্তবমুখী আলোচনা করেন। দ্বিতীয় ও তৃতীয় দিনের প্রশিক্ষক ছিলেন কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক আরোজ ফারুক (দৈনিক কালের কণ্ঠ)। তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ব্যবহারিক কৌশল, ভুয়া তথ্য শনাক্তকরণে কার্যকর পদ্ধতি এবং হাতে-কলমে অনুশীলন করান। শেষ দিনে প্রশিক্ষণ দেন অভিজ্ঞ দুই সাংবাদিক—সারোয়ার আলম শাহিন (সাবেক সভাপতি, উখিয়া প্রেসক্লাব ও স্টাফ রিপোর্টার, দৈনিক মানবজমিন) এবং হুমায়ন কবির জুশান ( সাবেক সহ-সভাপতি উখিয়া প্রেসক্লাব ও স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের কক্সবাজার এবং দৈনিক নয়া দিগন্ত)। তারা মানবাধিকার সংবেদনশীলতা, সহানুভূতিশীল প্রতিবেদন লেখা, মত প্রকাশের স্বাধীনতা, গোপনীয়তা ও আইনি-নৈতিক দিক নিয়ে বিশদ আলোচনা করেন। প্রশিক্ষণটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিএসকে’র টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক) মো: শফিকুল ইসলাম। সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইয়ুথ অর্গানাইজার রাশেদুল হক সরকার। এছাড়াও সহযোগিতামূলক ভূমিকা পালন করেন আবুল কালাম, মুবিন উদ্দিন ও রেশমী আক্তার প্রশিক্ষণ শেষে যুব পরিবর্তন সহায়কগণ শুধু নাগরিক সাংবাদিকতা ও প্রচারণার কলাকৌশলেই দক্ষ হননি, বরং তারা সামাজিক সংহতি, শান্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নেতৃত্বদানে প্রস্তুত হয়ে উঠেছেন। এ উদ্যোগ প্রসঙ্গে আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ যুব সমাজকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদেরকে সমাজ পরিবর্তনের অগ্রনায়কে পরিণত করতে সক্ষম হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...